রবিবার, ৩১ জানুয়ারি, ২০১৬

পৃথিবী আসলে দুটি গ্রহের মিশ্রণ !!!!

পৃথিবী আসলে দুটি গ্রহের মিশ্রণ!
পৃথিবী গ্রহের সৃষ্টি হয়েছে দুটো গ্রহের মিলনে। একটি গ্রহের সঙ্গে অপরটির সংঘর্ষে দুটো গ্রহই এক হয়ে যায়। সৃষ্টি হয় পৃথিবীর। এ সংঘর্ষের কারণেই একমাত্র উপগ্রহ চাঁদ সৃষ্টি হয়েছে। পৃথিবী গ্রহের সৃষ্টি সম্পর্কে এমনই তথ্য দিলেন বিজ্ঞানীরা। প্রাথমিক ধারণায় বলা হয়, থেইয়া নামের অপেক্ষাকৃত ছোট একটি গ্রহ পৃথিবীর সঙ্গে টক্করে ভেঙে যায়। এর কিছু অংশ পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে বাধা পড়ে থাকে যা চাঁদ হয়ে যায়। ভিন্ন একটি গ্রহের অংশ হওয়ার কারণেই হয়তো পৃথিবী আর চাঁদের রাসায়নিক উপাদানের ভিন্নতা রয়েছে। অ্যাপোলো মিশনে চাঁদ থেকে যে পাথর আনা হয় তা বিশ্লেষণ করেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষকরা। সে গবেষণায় অবশ্য পৃথিবীর মতোই অক্সিজেন আইসোটোপ পাওয়া যায় চাঁদের পাথরে। এর কারণ হতে পারে, আর্থ এবং থেইয়া গ্রহের ব্যাপক সংঘর্ষ ঘটে। এতে দুটো গ্রহ একে অপরের সঙ্গে মিশে যায়। দুটো এক হয়েই আজকের পৃথিবী সৃষ্টি করেছে। জিওকেমিস্ট্রি এবং কসমোকেমিস্ট্রির প্রফেসর এডওয়ার্ড ইয়ং তার নতুন গবেষণায় জানান, পৃথিবী এবং চাঁদের অক্সিজের আইসোটোপের মধ্যে কোনো ভিন্নতা নেই। থেইয়া গ্রহটি পুরোপুরি মিশে যায় পৃথিবীর সঙ্গে। আবার তারই একটি ভাঙা অংশ চাঁদ হয়ে যায়। এ কারণে চাঁদ ও পৃথিবীর মাটি একই বৈশিষ্ট্যসম্পন্ন। বিজ্ঞানীরা জানান, সাড়ে ৪ শো কোটি বছর আগে পৃথিবীর গঠন হয়। এর প্রায় ১০ কোটি বছর পর থেইয়া ও পৃথিবীর সংঘর্ষ ঘটে। এ সংঘর্ষে পৃথিবী তার অক্ষপথে ৪৫ ডিগ্রি কোণে হেলেও গেছে। অ্যাপোলো ১২, ১৫ এবং ১৭ মিশনে চাঁদ থেকে ৭টি পাথরখণ্ড আনা হয়। এরপর হাওয়াই দ্বীপ থেকে ৫টি ও অ্যারিজোনা থেকে ১টি আগ্নেয়গিরির পাথর নেওয়া হয়। চাঁদ ও পৃথিবীর পাথরে অক্সিজেন অণুর ন্যূনতম পার্থক্য রয়েছে। পৃথিবীর ৯৯.৯ শতাংশ অক্সিজেন ও-১৬। প্রত্যেক অণুতে ৮টি প্রোটন ও ৮টি নিউট্রন রয়েছে। এ ছাড়া আরো ভারী আইসোটোপও দেখা যায়। ২০১৪ সালে এক দল জার্মান বিজ্ঞানী চাঁদের পাথরের অক্সিজেন আইসোটোপ পরীক্ষা করে জানান, এর সঙ্গে পৃথিবীর মিল নেই। প্রফেসর ইয়ং-এর গবেষক দল তাদের বিস্তারিত গবেষণায় দেখেছেন যে, পৃথিবী ও চাঁদের পাথরের অক্সিজেনের তেমন কোনো পার্থক্যই নেই। পৃথিবীর সঙ্গে থেইয়ার সংঘর্ষে থেইয়া বিলীন হয়ে যায়। মিশে যায় পৃথিবীর সঙ্গে। আমাদের এ গ্রহের বড় একটি অংশের বৃদ্ধি ঘটেছে থেইয়ার কারণে। বিজ্ঞানীদের বিশ্বাস, থেইয়ার আকার পৃথিবীর প্রায় সমান ছিল। তবে ছোট বলেই অধিকাংশ মনে করেন।      ২০১২ সালে পৃথিবীর সঙ্গে অন্য গ্রহের এ সংঘর্ষের ধারণা প্রথম তুলে ধরেন এসইটিআই ইনস্টিটিউটের গবেষক ম্যাটিজা কুক এবং ইউসি ডেভিসের প্রফেসর সারাহ স্টিউয়ার্ট। সূত্র : টেলিগ্রাফ - See more at: http://www.kalerkantho.com/online/miscellaneous/2016/01/31/319536#sthash.RRJrUKtc.dpuf

পৃথিবী আসলে দুটি গ্রহের মিশ্রণ !!!! Rating: 4.5 Diposkan Oleh: master on

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন