রবিবার, ৩১ জানুয়ারি, ২০১৬

পুরুষের একাধিক বিয়ে বাধ্যতামূলক, ইরাক থেকে ইরিত্রিয়া তোলপাড়

পুরুষের একাধিক বিয়ে বাধ্যতামূলক, ইরাক থেকে ইরিত্রিয়া তোলপাড়
আফ্রিকার ছোট একটি দেশ ইরিত্রিয়া। এর পশ্চিমে সুদানের সীমান্ত। এ দেশে ছড়িয়ে পড়লো একটি গুজব। বলা হলো, দেশটিতে আইন প্রয়োগের মাধ্যমে পুরুষদের একাধিক বিয়ের নির্দেশ দেওয়া হয়েছে। সোশাল মিডিয়ায় এ তথ্য ছড়ানো মাত্রই তা ভাইরাল হয়ে যায়। ইরিত্রিয়াতে এমন খবর রটে যাওয়ার পর আফ্রিকার অন্যান্য দেশের নজর পড়ে দেশটির ওপর। এ বছরের শুরুতে এ জাতীয় আরো কিছু গুজব ছড়ায় আফ্রিকার বিভিন্ন দেশে। প্রতিটা  ক্ষেত্রেই গুজব ছড়াতে সোশাল মিডিয়ার ভূমিকা ছিল দেখার মতো। সোশাল মিডিয়ায় এক সরকারি নথি প্রকাশ করা হয় অফিসিয়ালি। সেখানে বলা হয়, দেশে পুরুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। তেমনি বেড়ে গেছে নারীদের সংখ্যা। এ সমস্যা দূর করতে পুরুষরা এখন থেকে আইনগতভাবে দুইজন স্ত্রী রাখতে পারবেন। আর যারা এ কাজ করবেন না তাদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। ভুয়া এই সরকারি নথি ইরিত্রিয়ায় আলোড়ন তুললে বিবিসি সংশ্লিষ্ট বিষয়ে প্রতিবেদন ছাপে। এরপরই তা অন্যান্য সংবাদমাধ্যমের খবর হয়ে যায়। ঘটনার পর থেকে ইরিত্রিয়ান সরকার পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে। তারা এ নথিকে ভুয়া বলে ঘোষণা দিয়েছে। বরং পূর্ব আফ্রিকান রাষ্ট্রে একাধিক বিয়ে অবৈধ বলে ঘোষণা দেওয়া হয়। তবে ইরিত্রিয়াতে এমন গুজব প্রথমবারের মতো ঘটেনি। একই ঘটনা অন্য তিনটি রাষ্ট্রেও ঘটেছে। আর এর শুরু নাকি ইরাকে। এ বছরের জানুয়ারিতে সরকারি কাগজের মতো দেখতে একটি কাগজে প্রকাশিত ঘোষণাপত্রে বলা হয়, যে পুরুষরা অন্তত দুটো বিয়ে করতে অস্বীকৃতি জানাবেন, তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। ২০১১ সালে বিবিসি'র এক প্রতিবেদনে বলা হয়, ইরাকি রাজনীতিবিদরা পুরুষদের দ্বিতীয় বিয়েতে উৎসাহ প্রদান করতে থাকেন। কারণ যুদ্ধের সময় দেশটিতে অসংখ্য নারী বিধবা হয়ে যায়। এ ছাড়া অবিবাহিত পুরুষের সংখ্যাও কমে যায়। ইরাকের পরই সুদান সরকারের ঘোষণা আকারে এমনই এক ভুয়া নথি প্রকাশ পায়। ইরিত্রিয়ার আগে কেনিয়া ও নাইজেরিয়াতে একই সমস্যা দেখা দেয়। কেনিয়ার সংবাদমাধ্যমে এমন গুজবের খবর ছড়ানোর পর তা নাইজেরিয়াতেও ঘটে। এদিকে, ইরিত্রিয়ায় এ ভুয়া ঘোষণা হাস্যরসে পরিণত হওয়ার আগেই আশপাশের দেশ থেকে পুরুষরা আসছেন একাধিক বিয়ের আশায়। সূত্র : বিবিসি

পুরুষের একাধিক বিয়ে বাধ্যতামূলক, ইরাক থেকে ইরিত্রিয়া তোলপাড় Rating: 4.5 Diposkan Oleh: master on

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন