এই প্রথমবারের মতো বানরদের ওপর অদ্ভুত এক গবেষণা চালালেন চীনে বিজ্ঞানীরা। এমন এক বানরের জন্ম দিয়েছেন তারা, যে বানরের জিনে রয়েছে প্রতিবন্ধী মানুষের একটি জিন। প্রতিবন্ধী মানুষের মধ্যে যে বৈশিষ্ট্য দেখা যায়, ওই বানরের মধ্যেও একই বৈশিষ্ট্য দেখা গেছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, এটা প্রতিবন্ধী বানরের নমুনা। 'নেচার' জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাপত্রটি। সাংহাইয়ের ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের এক দল গবেষক এ গবেষণা পরিচালিত করেন। প্রতিবন্ধী মানুষের জিন নিয়ে এখন পর্যন্ত গবেষণাগারের ইঁদুরের ওপরই গবেষণা পরিচালিত হয়েছে। এই প্রথমবারের মতো বানরের মতো প্রাণীর দেহে এই জিন প্রবেশ করানো হলো। মূলত প্রতিবন্ধী মানুষকে সুস্থ করে তোলার উপায় বের করেতেই এসব গবেষণা চালানো হয়েছে। কিন্তু ইঁদুরের মস্তিষ্কের সঙ্গে মানুষের মস্তিষ্কের বিস্তর পার্থক্য থাকায় সুবিধা করতে পারছিলেন না তারা। অবশেষে চীনের গবেষকরা গবেষণাগারে বিশেষ টেস্ট টিউব বানরের জন্ম দেন। তাদের দেহে সংযুক্ত করা হয় এমইসিপি২ জিন। এই জিনের কারণে মানুষ প্রতিবন্ধী হয়ে থাকে। ইঞ্জেকশনের মাধ্যমে ম্যাকাউ বানরের ডিম্বানুতে প্রবেশ করানো হয়। এর পর তা একটি স্ত্রী প্রজাতির বানরের গর্ভে প্রতিস্থাপন করা হয়। যে বানরের জন্ম হয় তার বয়স ১১ হওয়ার পর এর মাঝে অস্বাভাবিক আচরণ দেখতে পাওয়া যায়। একটি গোলাকার চক্রের মধ্যে অযথা ঘুরতে থাকা বা চোখের দিক তাকালে অসংলগ্ন আচরণের মাধ্যমে এসব বৈশিষ্ট্য প্রকাশ পেতে থাকে। অন্যান্য স্বাভাবিক বানরের সঙ্গে এর অন্যান্য পার্থক্যও নজরে পড়ে বিজ্ঞানীদের। প্রধান গবেষক জিলং কুই জানান, প্রতিবন্ধী বানরটির ওজন বাড়ে ধীর গতিতে। ফ্যাটি এসিড মেটাবলিজমের ক্ষেত্রে অস্বাভাবিকতা দেখা যায়। ঝুঁকি বা বিপজ্জনক পরিস্থিতি এ বানরটি অন্যান্য বানরের চেয়ে অনেক বেশি ভীত হয়ে পড়ে। এ ছাড়া বানরদের মধ্যে সামাজিকতা রয়েছে। তারা দলবদ্ধ হয়ে বাস করে। কিন্তু প্রতিবন্ধী বানরটি সামাজিকতা পালনে একেবারে আলাদা থাকে। এরা সবার থেকে দূরে দূরে থাকে। অন্যদের সঙ্গে মিশতে পারছে না। ঠিক মানুষের ক্ষেত্রে যেমনটা হয়। তবে বানরের ওপর এ গবেষণা পরিচালনার ক্ষেত্রে অনেকেই এর নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। আবার অনেকে মানব কল্যাণে এই গবেষণাকে বড় ধরনের পদক্ষেপ বলে মন করছেন। সূত্র : হাফিংটন পোস্ট - See more at: http://www.kalerkantho.com/online/miscellaneous/2016/01/29/318865#sthash.Wi063Z6z.dpuf






0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন