সোমবার, ২৫ জানুয়ারি, ২০১৬

বিশ্বের চোখ ধাঁধানো সুন্দর ও রোমাঞ্চকর ২০ রাস্তা ( পর্ব ১)

বিশ্বের নানান স্থানে ও কোণে ছড়িয়ে আছে হাজারো পথ ও রাস্তাঘাট। আমরা এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করি বিভিন্ন পথ অতিক্রম করে। নৌপথ, স্থলপথ, আকাশ পথ এই তিন পথে আমরা চলাচল করি। যাতায়াতের জন্যও বিভিন্ন জায়গার বিভিন্ন রাস্তা ব্যবহার করি আমরা। আর চলার পথটি যদি হয় চোখ ধাঁধানো সৌন্দর্যে ভরপুর তাহলে সফর হয় আরো সুন্দর, মনোরম এবং আনন্দদায়ক।
দুনিয়া জুড়ে এমন কিছু রাস্তা ও পথ আছে যা দিয়ে সফর করাও অনেক ভ্যাগের ব্যাপার বটে। এসব রাস্তাগুলো খুব নিখুঁতভাবে বানানো হয়েছে। এমন সুন্দর রাস্তাগুলোর নাম জেনে নিন –
বিশ্বের চোখ ধাঁধানো সুন্দর ও রোমাঞ্চকর ২০ রাস্তা
বিশ্বের চোখ ধাঁধানো সুন্দর ও রোমাঞ্চকর ২০ রাস্তা
১। মিল্লাও ভিয়াদাক্ট, ফ্রান্সঃ
ফ্রান্স এ অবস্থিত এই ব্রিজটির দৈর্ঘ্য ২,৪০০ মিটার। এটি ৩৪৩ মিটার উঁচুতে অবস্থিত। সেখানে ঘণ্টায় ২০০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়। তাই গাড়ি নিয়ে ভ্রমণ কালে অবশ্যই জানালা বন্ধ রাখুন। নিয়ন্ত্রণ সামলে নিয়ে উপভোগ করুন সুন্দর এই রাস্তার মনোরম দৃশ্য।
বিশ্বের চোখ ধাঁধানো সুন্দর ও রোমাঞ্চকর ২০ রাস্তা
বিশ্বের চোখ ধাঁধানো সুন্দর ও রোমাঞ্চকর ২০ রাস্তা
২।  টিয়ান্মেন মাউনটেন রোড, চায়নাঃ
চায়নার টিয়ান্মেন মাউনটেন এর জাতীয় পার্ক এর পাশে ঘেঁষে গিয়েছে এই রাস্তা ১১ কিলোমিটার দীর্ঘ এ পথ বেয়ে আপনি টিয়ান্মেন পাহাড়ে পৌঁছে যাবেন।
বিশ্বের চোখ ধাঁধানো সুন্দর ও রোমাঞ্চকর ২০ রাস্তা
বিশ্বের চোখ ধাঁধানো সুন্দর ও রোমাঞ্চকর ২০ রাস্তা
৩। কল ডি টুরিনি, ফ্রান্সঃ
ফ্রান্সের দক্ষিণ অংশে আল্পসের একটি মাউন্টেইন পাসে অবস্থিত এই রাস্তা। ওয়ার্ল্ড র‍্যালি চ্যাম্পিয়নশিপের মন্টে কার্লো ২০ মেইল র‍্যালি স্টেইজের একটি অংশ এই রাস্তা। ড্রাইভারদের জন্যও এটি অত্যন্ত চ্যালেঞ্জিং, একই সঙ্গে এর চারপাশের দৃশ্যও খুব সুন্দর।
বিশ্বের চোখ ধাঁধানো সুন্দর ও রোমাঞ্চকর ২০ রাস্তা
বিশ্বের চোখ ধাঁধানো সুন্দর ও রোমাঞ্চকর ২০ রাস্তা
৪। স্টেলভিও পাস, ইতালিঃ
পূর্ব আল্পস থেকে ভাল্টেরিনার সঙ্গে মেরানো ও আডিজ ভ্যালির সংযোগ তৈরি করেছে স্টেলভিও পাস। আল্পসের তৃতীয় বৃহৎ পেইভ করা মাউন্টেইন রোড এটি। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ২ হাজার সাতশ ৫৭ মিটার। হেয়ারপিন স্টিপ, অর্থাৎ চুলের কাঁটার মতো তীক্ষ্ণ বাঁকের জন্য বিখ্যাত স্টেলভিও পাস।
বিশ্বের চোখ ধাঁধানো সুন্দর ও রোমাঞ্চকর ২০ রাস্তা
বিশ্বের চোখ ধাঁধানো সুন্দর ও রোমাঞ্চকর ২০ রাস্তা
৫। জেবেল হাফিট মাউন্টেইন রোড, সংযুক্ত আরব আমিরাতঃ
৬.৩ মেইল লম্বা এই রাস্তাটির চারপাশের দৃশ্য মনোমুগ্ধকর। পাহাড়ের মধ্যে দিয়ে তৈরি হয়েছে এই রাস্তা। নিচে র‍য়েছে মরুভূমি। রাস্তাটি থেকে মরুভূমি দেখতে ভীষণ সুন্দর লাগে। জেবেল হাফিট মাউন্টেইন রোড রাতের বেলায় অসম্ভব সুন্দর দেখায়।
বিশ্বের চোখ ধাঁধানো সুন্দর ও রোমাঞ্চকর ২০ রাস্তা
বিশ্বের চোখ ধাঁধানো সুন্দর ও রোমাঞ্চকর ২০ রাস্তা
৬। ট্রান্সফাগারাসান, রোমানিয়াঃ
রুট ট্রান্সফাগারাসান রোমানিয়ায় অবস্থিত ১০০ কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা। এটি রোমানিয়ার সব থেকে উচ্চতর ও লম্বা রাস্তা। এটি ফাগারাস পাহাড় এর উপর দিয়ে তৈরি। তাই পাহাড়ের নাম অনুযায়ী এর নাম রাখা হয়।
রোমানিয়ায় অবস্থিত এই রাস্তাটি ১৯৭০ থেকে ১৯৭৪ সালের মধ্যে নির্মিত হয়েছিল। ঐতিহাসিক স্থান ট্রান্সিলভানিয়া ও ওয়ালাকিয়ার সংযোগ তৈরি করেছে রাস্তাটি। পাহাড়ের মধ্যে দিয়ে এঁকেবেঁকে এগিয়ে গেছে ট্রান্সফাগারাসান। রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় দু’পাশের পাহাড় দেখতে দারুণ লাগে। শীতকালে রাস্তার উপরে বরফের আস্তরণ পড়ে যায় বলে শুধু গ্রীষ্মকালেই এ রাস্তায় চলার সময়ের চমৎকার দৃশ্য উপভোগ করা সম্ভব।
বিশ্বের চোখ ধাঁধানো সুন্দর ও রোমাঞ্চকর ২০ রাস্তা
বিশ্বের চোখ ধাঁধানো সুন্দর ও রোমাঞ্চকর ২০ রাস্তা
৭। লস ক্যারাকোলস পাস, অ্যান্ডেসঃ
অ্যান্ড্রেয়াস পর্বতের মধ্যে দিয়ে এগিয়ে গেছে লস ক্যারাকোলস পাস। আঁকাবাঁকা এ রাস্তাটিও হেয়ারপিন স্টিপের জন্যও ড্রাইভারদের কাছে অত্যন্ত চ্যালেঞ্জিং। রাস্তাটির দুপাশের দৃশ্যও মনোমুগ্ধকর।
বিশ্বের চোখ ধাঁধানো সুন্দর ও রোমাঞ্চকর ২০ রাস্তা
বিশ্বের চোখ ধাঁধানো সুন্দর ও রোমাঞ্চকর ২০ রাস্তা
৮। সান বার্নারডিনো পাস, সুইজারল্যান্ডঃ
এই পাসটিও পাহাড়ের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে। হেয়ারপিন স্টিপ এই পাসের অন্যতম আকর্ষণ। এছাড়া এখানকার প্রাকৃতিক দৃশ্যও হৃদয়কাড়া।
বিশ্বের চোখ ধাঁধানো সুন্দর ও রোমাঞ্চকর ২০ রাস্তা
বিশ্বের চোখ ধাঁধানো সুন্দর ও রোমাঞ্চকর ২০ রাস্তা
৯। গুওলিয়াং টানেল রোড, চীনঃ
চীনের হুনান রাজ্যের তাইহাং পর্বতের মধ্যে দিয়ে তৈরি করা হয়েছে এই রাস্তা। মাত্র কয়েকজন স্থানীয় গ্রামবাসী মিলে এটি তৈরি করেছেন। চীনের পর্যটন আকর্ষণের অন্যতম এই টানেল রোড। তবে এখানকার দৃশ্য যেমন অসাধারণ, তেমনি এটি বিশ্বের অন্যতম সবচেয়ে ভয়ংকর রাস্তাও বটে।
বিশ্বের চোখ ধাঁধানো সুন্দর ও রোমাঞ্চকর ২০ রাস্তা

বিশ্বের চোখ ধাঁধানো সুন্দর ও রোমাঞ্চকর ২০ রাস্তা ১০। ওবেরাল্প পাস, সুইজারল্যান্ডঃ
ওবেরাল্প পাসের প্রাকৃতিক দৃশ্য যে কারো নজর কাড়বে। ইউরোপের ড্রাইভারদের কাছে এই রাস্তাটি অনেক জনপ্রিয়। তবে শুধু গ্রীষ্মকালেই এটি খুলে দেওয়া হয়। সেন্ট্রাল সুইজারল্যান্ড এবং গ্রাউবান্ডেন ওবারল্যান্ডের মধ্যের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ওবেরাল্প পাস।

বিশ্বের চোখ ধাঁধানো সুন্দর ও রোমাঞ্চকর ২০ রাস্তা ( পর্ব ১) Rating: 4.5 Diposkan Oleh: master on

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন