শনিবার, ২৩ জানুয়ারি, ২০১৬

নেতাজির ১০০ গোপন নথি প্রকাশ

নেতাজির ১০০ গোপন নথি প্রকাশ
বাংলা নিউজ  

ঢাকা: ভারতের পাশাপাশি সারা বিশ্বের রুদ্ধশ্বাস অপেক্ষার মধ্যে আজ শনিবার দেশটির স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক নেতাজি সুভাষচন্দ্র বসুর একশ’টি গোপন নথি প্রকাশ করা হয়েছে। 

তিন মাস আগে নেতাজি পরিবারের সদস্য ও গবেষকদের সঙ্গে বৈঠক করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশ্বাস দিয়েছিলেন, সুভাষচন্দ্র বসু সংক্রান্ত গোপন নথির প্রকাশ শুরু হবে তাঁর জন্মদিনে।

জানা যায়, নেতাজি সংক্রান্ত বেশ কিছু ফাইলের ডিজিটাল সংস্করণ প্রকাশিত হয়েছে।

সরকারের কাছে থাকা নেতাজি সংক্রান্ত গোপন নথিপত্র প্রকাশ্যে আনা নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল রাজনৈতিক চাপানউতোর।

কেন্দ্রীয় সরকারের পক্ষে জানানো হয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথ ভাবে সুভাষচন্দ্র বসু সংক্রান্ত গোপন নথি প্রকাশ্যে আনতে কাজ করে।

(বাংলা নিউজ  /২৩জানুয়ারি/জেএস)

নেতাজির ১০০ গোপন নথি প্রকাশ Rating: 4.5 Diposkan Oleh: master on

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন