মেয়েকে সাঁতার শেখাচ্ছেন জাকারবার্গ? এর আগে একরত্তি মেয়ে ম্যাক্সের ন্যাপি পাল্টাতে দেখা গেছে মার্ক জাকারবার্গকে। স্টার ওয়ার্সের জামা গায়ে মেয়ের ছবিও পোস্ট করেন মার্ক। এবার মাস দুয়েকের মেয়েকে সাঁতার শেখাতে দেখা গেল ফেসবুকের সিইও মার্ক জাকারবার্গকে। কেমন সাঁতার শেখালেন মার্ক? সে কথা এখনই জানা না গেলেও কেন না ম্যাক্স এখনও বড্ড ছোট্ট। তবে মেয়ে যে বাবার কোলে চেপে সাঁতার কাটা উপভোগ করেছে তা জানাতে ভোলেননি জাকারবার্গ। নিজেই মেয়ের সাঁতার কাটার ছবি পোস্ট করেন মার্ক জাকারবার্গ। পোস্টে লেখেন, ম্যাক্সের প্রথম সাঁতার। ও উপভোগ করছে পুরো ব্যাপারটা। বাবার কোলে সুন্দরী ম্যাক্সিমাকে দেখে চোখ ফেরাতে পারেনি কেউই। লাইকের বন্যা বয়ে গেছে পোস্টটিকে ঘিরে।সূত্র: আনন্দবাজার






0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন