মঙ্গলবার, ২৬ জানুয়ারি, ২০১৬

সিন্দুক খুলতেই মিলল 'গুপ্তধন'


সিন্দুক খুলতেই মিলল 'গুপ্তধন'


















চট্টগ্রাম প্রতিনিধি: এ যেন স্বপ্নকেউ হার মানায়, গল্পের সিন্দুকে সোনাদানা, টাকা থাকে। এবার বাস্তবেও সিন্দুকে মিলল 'গুপ্তধন'সোনার বার ও টাকা। উদ্ধার করা এসব স্বর্ণের বাজারমূল্যে প্রায় আট কোটি টাকা।
সোমবার সন্ধ্যায় চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারের বাহার মার্কেটে নগর গোয়েন্দা (ডিবি) এবং কোতোয়ালি থানার পুলিশ অভিযান চালিয়ে তিনটি সিন্দুক উদ্ধার করে।
গত রাত পৌনে একটায় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসীম উদ্দীন বলেন, চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীনের উপস্থিতিতে তিনটি সিন্দুক থানার ভেতরে খোলা হয়। এর একটিতে ২৫০টি সোনার বার পাওয়া যায়, যার প্রতিটির ওজন ১০ ভরি। আরেকটি সিন্দুকে ৬০ লাখ টাকা পাওয়া গেছে। তবে একটি সিন্দুকে সোনা বা টাকা ছিল না।
চোরাচালানের মাধ্যমে আসা সোনা সিন্দুকে রাখা হয়েছে এমন তথ্য পেয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে অভিযান শুরু করে ডিবি। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ তল্লাশি অভিযান চালানো হয়। পরে ভবনের চার নম্বর কক্ষ থেকে দুটি, আট নম্বর কক্ষ থেকে একটিসহ মোট তিনটি সিন্দুক জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। সিন্দুকগুলো অনেক চেষ্টা করেও প্রথমে খোলা সম্ভব হয়নি।
অভিযান পরিচালনাকারী নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. বাবুল আক্তার বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আবু আহমেদ নামে এক ব্যক্তি ভবনের দুটি কক্ষ গুদাম হিসেবে ব্যবহারের জন্য ভাড়া নিয়েছিল বলে জানান তিনি।

সিন্দুক খুলতেই মিলল 'গুপ্তধন' Rating: 4.5 Diposkan Oleh: master on

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন