রবিবার, ২৪ জানুয়ারি, ২০১৬

উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা ক্রিকেটার মাশরাফি

গতকাল শুক্রবার জয়পুর সাহিত্য উৎসবে উইজডেন ইন্ডিয়ার ২০১৬ সালের সংস্করণটি প্রকাশ করা হয়েছে। এই সংস্করণে বর্ষসেরা ক্রিকেটারদের তালিকায় একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রয়েছেন টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফি ছাড়াও বর্ষসেরা আরও ৫ ক্রিকেটার হলেন, রবীচন্দ্রন অশ্বিন (ভারত), বিনয় কুমার (ভারত), ধাম্মিকা প্রসাদ (শ্রীলঙ্কা), ইউনিস খান (পাকিস্তান) ও জো রুট (ইংল্যান্ড)।

এই সংস্করণের মোড়ক উন্মোচন করেন সাবেক ভারতীয় স্পিনার অনিল কুম্বলে ও ফুটবলার বাইচুং ভুটিয়া। প্রকাশনাটি সম্পাদনা করেছেন সুরেশ মেনন। এই সংস্করণের প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন ভারতীয় ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। হল অব ফেমে জায়গা পেয়েছেন বিজয় মার্চেন্ট ও ভগবত চন্দ্রশেখর।

২০১৪-১৫ সালে জাতীয় দলের হয়ে অবদানের ভিত্তিতে তারা উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হন।

উল্লেখ্য, ‘উইজডেন ইন্ডিয়া’ উইজডেন ক্রিকেটার্স অ্যালম্যানাকের ভারতীয় সংস্করণ। এশিয়ার ক্রিকেটে এটি অত্যন্ত সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত। ২০১৩ সাল থেকে এ পুরস্কার দেওয়া শুরু হয়। উইজডেন ক্রিকেটার অ্যালম্যানাকের সম্পাদকের ভোটে উইজডেন ইন্ডিয়া পুরস্কার দেওয়া হয়। এর জন্য খেলোয়াড়দের আগের বছরের সাফল্যকে প্রধান নিয়ামক হিসেবে বিবেচনা করা হয়।

‘উইজডেন ইন্ডিয়া’ পুরস্কার পাওয়া চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার মাশরাফি। এর আগে মমিনুল হক (২০১৫), সাকিব আল হাসান (২০১৩) ও মুশফিকুর রহিম (২০১৪) এই সম্মাননা পান। 

উইজডেন ইন্ডিয়ার বর্ষসেরা ক্রিকেটার মাশরাফি Rating: 4.5 Diposkan Oleh: master on

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন